CLIENT FLOW BD-এর তৈরি · এখন চালু

এক অ্যাপেই আপনার পুরো ব্যবসা!

বিক্রি করলেই বাকিটা নিজে নিজে হয় — স্টক কমে, টাকার হিসাব ওঠে, কুরিয়ার বুক হয়, কাস্টমারের রেকর্ড তৈরি হয়। দিনে ২ ঘণ্টার হিসাবের কাজ, এখন শূন্য মিনিট।

ঢাকার ছোট্ট একটা দলের বানানো। সেলারদের রোজকার ঝামেলা শুনে শুনেই ইভিক্স তৈরি।

eavix.clientflowbd.com

আজকের হিসাব

খুললেই পুরো ছবি — আলাদা করে হিসাব মেলাতে হয় না

আজকের বিক্রি৳৪৮,২৫০
আজকের অর্ডার৩২টা
বাকি আছে৳৬,৮০০
আসল লাভ৳১১,৪২০
নতুন অর্ডার এসেছে — মেসেঞ্জার থেকে
পার্সেল ডেলিভারি হয়েছে — Pathao
বিকাশে টাকা এসেছে — ৳১,৮০০
১১টাঅংশ — পুরো ব্যবসা এক অ্যাপে
৫টাকুরিয়ার — Pathao থেকে eCourier
৩টাওয়েবসাইট — WooCommerce, Shopify, কাস্টম
৳০প্রথম মাস — কার্ড ছাড়াই

ইভিক্স তাদের জন্য, যারা পেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন বা নিজের ওয়েবসাইটে পণ্য বিক্রি করেন।

০১ · সমস্যা

ব্যবসা একটা, কিন্তু চালাতে হয় দশ জায়গা থেকে

সকালে পেজের ইনবক্স, দুপুরে কুরিয়ারের প্যানেল, রাতে টাকার হিসাব। অর্ডার এক জায়গায়, টাকা আরেক জায়গায়, স্টকের খবর মাথায়। দিন শেষে কোনোটাই পুরো মেলে না।

এখন যেভাবে চলছে

  • টাকার হিসাব মেলাতে রাত পার হয়ে যায়
  • কে কত বাকি দেবে, মনে রাখতে হয়
  • প্রতিটা কুরিয়ারের আলাদা প্যানেল, আলাদা লগইন
  • ভুয়া অর্ডারে কুরিয়ার চার্জ গচ্চা যায়
  • স্টক শেষ হয়ে গেলেও টের পাওয়া যায় না
  • মাস শেষে লাভ হলো নাকি লস, আন্দাজে বলতে হয়

ইভিক্সে যেভাবে চলবে

  • বিক্রি হলেই টাকার হিসাব নিজে থেকে উঠে যায়
  • কার কত বাকি, অ্যাপই মনে রাখে আর দেখায়
  • সব কুরিয়ার এক জায়গায়, একটাই লগইন
  • অর্ডারের পাশেই কাস্টমারের আগের ইতিহাস — সন্দেহ হলে সতর্ক পাবেন, সিদ্ধান্ত আপনার
  • স্টক নিজে থেকে কমে, শেষ হওয়ার আগেই সতর্ক করে
  • মাস শেষে আসল লাভ এক স্ক্রিনে, হিসাবসহ
০২ · নিজে থেকে হয়ে যায়

আপনাকে লিখতে হয় না। হিসাব নিজে নিজে হয়।

হিসাব রাখার অ্যাপ অনেক আছে — কিন্তু বেশিরভাগে লিখতে হয় আপনাকেই, প্রতিদিন, সবকিছু। ইভিক্সে উল্টোটা: আপনি শুধু বিক্রিটা করেন, বাকি লেখালেখি নিজে থেকে হয়ে যায়।

টাকার হিসাব নিজে থেকে

বিক্রি হলেই হিসাবে ওঠে — কোন মাধ্যমে টাকা এলো, সেটাসহ।

স্টক নিজে থেকে কমে

বিক্রি আর রিটার্নে নিজে মিলে যায়। নষ্ট হয়ে ফেরত এলে সেটা বিক্রির স্টকে ফেরে না।

বাকি নিজে থেকে মিলে

টাকা এলে আগের বাকিটাই আগে শোধ হয়

ইনভয়েস নিজে থেকে

ডেলিভারি অর্ডারে ইনভয়েস, শোরুমের বিলে রশিদ — বানানোই থাকে, আপনি শুধু প্রিন্ট দেন।

বেতন দিলেই খরচে

স্টাফের বেতন দিলেই খরচে যোগ হয়ে যায়

অনলাইন পেমেন্ট নিজে থেকে

নিজের SSLCommerz যুক্ত থাকলে, টাকা এলেই অর্ডারের হিসাবে নিজে থেকে বসে যায়।

ওয়েবসাইটের অর্ডার নিজে থেকে

সাইটে অর্ডার পড়লেই অ্যাপে চলে আসে — ছবি, দাম, ঠিকানাসহ।

কম স্টকে সতর্ক

পণ্য শেষ হওয়ার আগেই জানিয়ে দেয়

০৩ · একটা অর্ডারের যাত্রা

একটা অর্ডারের পুরো যাত্রা — শুরু থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত

নতুন অর্ডার — সব চ্যানেল এক জায়গায়

মেসেঞ্জার — কটন শাড়ি × ১নতুন
ফোন নম্বর দিতেই আগের ইতিহাস চলে আসেনিরাপদ
ওয়েবসাইট — অর্ডার নিজে থেকে এসেছেঅটো

যাচাই — সন্দেহটা আগেই চোখে পড়ে

কনফার্ম লিংক পাঠানো হয়েছেকনফার্মড
আগের ইতিহাস: ৪টা ডেলিভারি, ০ রিটার্ননিরাপদ
সন্দেহজনক হলে আগেই সতর্ক — সিদ্ধান্ত আপনারসতর্কতা

কুরিয়ার — প্যানেলে যাওয়া ছাড়াই

Pathao — বুকিং হয়ে গেছেবুকড
শিপিং লেবেল — প্রিন্টের জন্য তৈরিলেবেল
প্রতিটা ধাপের অবস্থা এক স্ক্রিনেপিকড আপ

ডেলিভারি — টাকার হিসাব নিজে থেকে মিলে যায়

ডেলিভারি সম্পন্ন — কাস্টমার পেয়েছেনডেলিভারড
COD-র টাকা হিসাবে উঠেছে+৳২,৪৫০
রিটার্ন এলে স্টক আর হিসাব দুটোই ঠিক হয়অটো

দিন শেষে — এক নজরে পুরো ছবি

আজকের বিক্রি৳৪৮,২৫০
আসল লাভ৳১১,৪২০
বাকি আছে৳৬,৮০০
মাসের রিপোর্টএক স্ক্রিনে
০১

অর্ডার আসে, যেখান থেকেই আসুক

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফোন, শোরুম বা ওয়েবসাইট — সব অর্ডার এক জায়গায়। নম্বরটা দিলেই আপনার দোকানে ওই কাস্টমারের আগের অর্ডার, ডেলিভারি আর রিটার্নের হিসাব পাশে চলে আসে।

০২

যাচাই হয় — সন্দেহটা আগেই চোখে পড়ে

কনফার্ম লিংক, SMS বা ফোন কলে যাচাই — কোনটা চলবে, আপনি বেছে নেন; চাইলে পুরোপুরি বন্ধও রাখা যায়। সন্দেহজনক মনে হলে অর্ডারটা কুরিয়ারে যায় না, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। পাঠাবেন কি না — শেষ কথা আপনারই।

০৩

কুরিয়ারে বুকিং, প্যানেলে যাওয়া ছাড়াই

পাঁচটা কুরিয়ারই এক অ্যাপে। প্রতিটা ধাপ আর আটকে থাকা পার্সেলের খবর এক স্ক্রিনে। শিপিং লেবেলও এখান থেকেই প্রিন্ট হয়। বুকিংয়ের সময় নাম, নম্বর, ঠিকানা অর্ডার থেকেই বসে যায় — আবার লিখতে হয় না।

০৪

ডেলিভারি হলে টাকার হিসাব মিলে যায়

COD-র টাকা এলে হিসাবে ওঠে নিজে থেকে। অর্ধেক এলে অর্ধেকই মেলে। রিটার্ন এলে স্টক আর টাকার হিসাব দুটোই নিজে থেকে ঠিক হয়।

০৫

দিন শেষে এক নজরে পুরো ছবি

আজ কত বিক্রি, কত লাভ, কার কত বাকি — ড্যাশবোর্ড খুললেই সব। মাস শেষে পুরো মাসের হিসাব এক স্ক্রিনে।

সব ফিচার দেখুন

একটা অর্ডারের পুরো পথটা দেখলেন। এবার নিজের ব্যবসাটা দিয়ে চালিয়ে দেখুন।

Start Free
আসল অ্যাপ

এগুলো বানানো ছবি না — আসল ইভিক্স

নিচের দুটো ছবি আসল অ্যাপের আসল স্ক্রিন। এখন এটাই পাবেন — সাজানো নমুনা না।

ইভিক্স অ্যাপে টাকার হিসাব — কোন মাধ্যমে কত জমা আছে
টাকা কোথায় আছে — ব্যাংক, বিকাশ, হাতে নগদ, নগদ — সব মাধ্যমের ব্যালেন্স এক স্ক্রিনে।
ইভিক্স ড্যাশবোর্ডে আজকের হিসাব — বিক্রি, আয়, বাকি ও লাভ
আজকের হিসাব — বিক্রি, আয়, বাকি আর আসল লাভ, ড্যাশবোর্ড খুললেই।
০৪ · টাকা

টাকা — একটা টাকাও হারায় না

কোন মাধ্যমে কত এলো, কত বের হলো, কার কত বাকি — প্রতিটা টাকার লেখা থাকে। ব্যালেন্স কখনো আন্দাজে না; প্রতিবার আসল হিসাব থেকেই তৈরি।

বিকাশ
৳২১,৩০০
নগদ
৳১৮,২০০
ব্যাংক
৳১৭,৫০০
হাতে নগদ
৳৯,৪৫০

কোন মাধ্যমে কত আছে — এক নজরে। একটা টাকাও হারায় না।

সব মাধ্যম আলাদা হিসাব

ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক — কোন মাধ্যমে কত আছে, এক নজরে

শুধু চালু মাধ্যমই দেখায়

যে মাধ্যম ব্যবহার করেন না, তা দেখায় না। নিজের মাধ্যমও যোগ করা যায়

বাকির পুরো হিসাব

কার কত বাকি — আদায় হলে নিজে থেকে মিলে যায়

কুরিয়ারের টাকা মেলানো

কুরিয়ার টাকা পাঠালেই কোন অর্ডারের কত, নিজে থেকে মিলে যায়। কম এলে ফারাকটা লেখা থাকে — কারণটা লিখে রাখা যায়, যাতে মাস শেষে খুঁজতে না হয়।

যেকোনো খরচ

নিজের মতো করে লিখে রাখুন — বাঁধা কোনো তালিকা নেই

টাকার পুরো ইতিহাস

কোন টাকা কোথা থেকে এলো, কোথায় গেল — তারিখ ধরে সব লেখা থাকে। ভুল হলে ঠিক করার রেকর্ডও থাকে, ইতিহাস মোছে না।

টাকার হিসাবটা পুরোটা দেখুন →

প্রথম মাসটা পুরোপুরি ফ্রি। টাকার হিসাবটা নিজে চালিয়ে দেখলেই বুঝবেন।

Start Free
০৫ · অর্ডার

অর্ডার — যাচাই থেকে ডেলিভারি পর্যন্ত

প্রতিটা অর্ডারের পুরো অবস্থা এক জায়গায়। কোনটা যাচাই বাকি, কোনটা কুরিয়ারে, কোনটার টাকা এলো — খুঁজতে হয় না।

যাচাই আপনার নিয়মে

ফোন কল, কনফার্ম লিংক বা SMS — যেটা চালাবেন, সেটাই চলবে। চাইলে সবগুলো বন্ধও রাখা যায়।

ফোন কলকনফার্ম লিংকSMS

টাকা দিলে যাচাই লাগে না

অ্যাডভান্স থাকলেই অর্ডার নিশ্চিত — আলাদা যাচাইয়ের ঝামেলা নেই

অ্যাডভান্স নেওয়া যায়

আগাম টাকা নিলে হিসাব নিজে থেকে মিলে থাকে

বাতিল আর রিটার্ন আলাদা

হাতে যাওয়ার আগে বাতিল, পরে রিটার্ন — হিসাব নিজে থেকে ঠিক হয়

আইটেম ধরে রিটার্ন

একটা আইটেম ফেরত বা বদলি — এক্সচেঞ্জও হয়, হিসাব মিলে থাকে

বাল্ক কাজ

ব্যস্ত দিনে একসাথে অনেক অর্ডারের যাচাই, বুকিং আর লেবেল প্রিন্ট — একবারে।

অর্ডার আর যাচাইয়ের পুরো বিবরণ →

০৬ · কাস্টমার

কাস্টমার — অর্ডার নেওয়ার আগেই চিনুন

ফোন নম্বরটাই পরিচয়। নম্বর লিখলেই সামনে চলে আসে আপনার দোকানে ওই কাস্টমারের পুরো হিসাব — কটা অর্ডার, কটা ডেলিভারি, কটা রিটার্ন, কত বাকি।

রিস্ক ব্যাজ

আপনার দোকানে আগের ডেলিভারি, বাতিল আর রিটার্ন দেখে নিজে থেকে বসে যায়।

নিরাপদসাবধানরিস্কি

পুরো হিস্ট্রি

কটা ডেলিভারি, কটা বাতিল, কটা রিটার্ন — সব সংখ্যায়, এক নজরে

  • ডেলিভারি পেয়েছেন১২টা
  • রিটার্ন করেছেন১টা
  • বাকি আছে৳০

নতুন কাস্টমার

আলাদা করে চেনা যায় — প্রথম অর্ডারেই বুঝবেন এটা নতুন মুখ

বাকি আদায়ে SMS

যাদের বাকি আছে, একসাথে SMS পাঠিয়ে মনে করিয়ে দেওয়া যায়

কাস্টমার ও সুরক্ষার পুরো বিবরণ →

০৭ · পণ্য ও স্টক

পণ্য আর স্টক — সবসময় হালনাগাদ

কোন পণ্য কতটা আছে, কোনটা শেষ হতে চলেছে — সবসময় সত্যি সংখ্যাটাই দেখবেন। আর বিক্রির সময় প্রোডাক্টে ট্যাপ করলেই বিল তৈরি।

সাইজ-রঙ আলাদা স্টক

প্রতিটা ভ্যারিয়েন্টের মজুদ আলাদা — কোন সাইজ কতটা আছে, ঠিকঠাক

  • লাল — M১৪টা
  • লাল — L৩টা · কম আছে
  • নীল — M২২টা

বারকোডে দ্রুত বিক্রি

স্ক্যান করলেই পণ্য বিলে — খুঁজতে হয় না, ভুলও হয় না

কেনা দামে লাভের হিসাব

প্রতিটা বিক্রিতে আসল লাভ নিজে থেকে বের হয়ে আসে

একসাথে অনেক পণ্য

পুরো ক্যাটালগ একবারে তুলে নেওয়া যায় — একটা একটা করে যোগ করতে হয় না।

পণ্য, স্টক আর বিক্রির পুরো বিবরণ →

০৮ · ওয়েবসাইট

নিজের ওয়েবসাইট থাকলে — সেটাও যুক্ত হয়

WooCommerce, Shopify বা কাস্টম ওয়েবসাইট — কানেক্ট করলেই পণ্য আর অর্ডার নিজে থেকে আসা-যাওয়া করে।

পণ্য নিজে থেকে আসে

সাইটের ক্যাটালগ অ্যাপে উঠে আসে। সাইটে দাম বা ছবি বদলালে অ্যাপেও বদলে যায় — দুই জায়গায় আলাদা করে ঠিক করতে হয় না।

অর্ডার নিজে থেকে আসে

সাইটে অর্ডার পড়লেই অ্যাপে চলে আসে। হাতে তুলতে হয় না, মাঝখানে অর্ডার হারায়ও না।

পেমেন্টও মিলে যায়

কাস্টমার সাইটে SSLCommerz দিয়ে টাকা দিলে অর্ডারের হিসাবে নিজে থেকে বসে। কোনো পেমেন্ট অর্ডারের সাথে মিল না খেলে সেটা আলাদা তালিকায় থাকে — আপনি দেখে ঠিক করে দেবেন, নিজে থেকে ভুল হিসাবে বসে না।

ওয়েবসাইট না থাকলেও চলবে

এই অংশটা শুধু যাদের ওয়েবসাইট আছে, তাদের জন্য। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ফোনের অর্ডারেই পুরো অ্যাপ চলে।

ওয়েবসাইট কানেক্টের পুরো বিবরণ →

০৯ · টিম ও রিপোর্ট

টিম, বেতন আর রিপোর্ট — নিয়ন্ত্রণ আপনার হাতে

কে কী করল, কাকে কত দিলেন, মাস শেষে দাঁড়ালেন কোথায় — সব পরিষ্কার।

রোল অনুযায়ী ক্ষমতা

ওনার, ম্যানেজার, ক্যাশিয়ার — কে কতটুকু দেখতে পারবে, আপনি ঠিক করেন

ওমক

বেতন দিলেই খরচে

স্টাফের বেতন দিলে নিজে থেকে খরচে যোগ হয়ে যায় — আলাদা করে লিখতে হয় না। মাস শেষে বেতনের পুরো হিসাব এক জায়গায়।

মাস শেষে এক স্ক্রিনে

বিক্রি, খরচ, বাকি আর আসল লাভ — পুরো মাসের ছবি এক স্ক্রিনে। কোন পণ্য সবচেয়ে চলছে, কোনটা পড়ে আছে — সেটাও ওখানেই।

অডিট লগ

কে কখন কী করল — সব লেখা থাকে, পরে বদলানোর সুযোগ নেই

টিম, বেতন আর রিপোর্টের পুরো বিবরণ →

১০ · সুরক্ষা

সন্দেহজনক অর্ডারে সতর্ক পাবেন — কিন্তু সিদ্ধান্ত আপনারই

ইভিক্স কখনো নিজে থেকে কোনো কাস্টমারকে আটকে দেয় না। রিস্কি মনে হলে আগেই জানিয়ে দেয়, অর্ডারটা কুরিয়ারে না পাঠিয়ে রেখে দেয় — পাঠাবেন কি না, শেষ কথা সবসময় আপনার। সন্দেহজনক অর্ডার আগেই চোখে পড়বে — কুরিয়ারে পাঠানোর আগেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটা কথা: এই ইতিহাসটা শুধু আপনার নিজের দোকানের। অন্য কোনো দোকানের তথ্য এখানে আসে না, আপনার তথ্যও কোথাও যায় না।

আগেই সতর্কঅর্ডার নেওয়া হয়সিদ্ধান্ত আপনার
নতুন অর্ডার — ০১৭•• •••৩২১রিস্কি
আগের ইতিহাস: ৩টা রিটার্ন, ১টা ডেলিভারি
কুরিয়ারে পাঠানো হয়নি — আপনার সিদ্ধান্ত বাকিহোল্ড
১১ · দাম

একটাই দাম। কোনো লুকানো খরচ নেই।

৳১,৫০০ /মাস

প্রথম মাস সম্পূর্ণ ফ্রি — সাথে ১০০টি ফ্রি AI উত্তর। দ্বিতীয় মাস থেকে ৳১,৫০০/মাস — ৩,০০০টি AI উত্তরসহ, এরপর pay-as-you-go। প্যাকেজের মারপ্যাঁচ নেই, ফিচার ধরে আলাদা দাম নেই — সব ফিচার সবার জন্য।

ফ্রি মাস শেষ হলে নিজে থেকে কোনো টাকা কাটবে না। চালিয়ে যেতে চাইলে তবেই পেমেন্ট।

এখন চালু

AI Agent Mode — এখন চালু

আপনার পেজের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর কমেন্টের উত্তর দেবে আপনারই শেখানো AI — বাংলায়, মানুষের মতো করে। প্রথম মাসে ১০০টি উত্তর ফ্রি, তারপর ৳১,৫০০/মাসে ৩,০০০টি উত্তর।

Start Free

১২ · প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্ন

ইভিক্স কীভাবে শুরু করবো?

Start Free চাপুন — ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললেই প্রথম মাস সম্পূর্ণ ফ্রি, সাথে ১০০টি ফ্রি AI উত্তর। কার্ডের কোনো তথ্য লাগে না।

আমার ওয়েবসাইট নেই। তবু চলবে?

চলবে। আমাদের বেশিরভাগ সেলারই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ফোনে অর্ডার নেন — ইভিক্স ঠিক সেইভাবেই তৈরি। ওয়েবসাইট থাকলে সেটা যুক্ত করার সুবিধাটা বাড়তি, এই যা।

ফোনে চলবে, নাকি কম্পিউটার লাগবে?

ফোনেই পুরোটা চলবে — অ্যাপটা ফোনের জন্যই তৈরি। চাইলে কম্পিউটারেও একইভাবে ব্যবহার করা যায়।

টাকা দিতে কার্ড লাগবে?

না। প্রথম মাস ফ্রি, কার্ডের কোনো তথ্য লাগে না। পরে চালিয়ে যেতে চাইলে সহজ মাধ্যমেই টাকা দেওয়া যাবে।

আমার ব্যবসার তথ্য নিরাপদ তো?

আপনার তথ্য আপনারই। কে কী দেখতে পারবে, সেটা রোল দিয়ে আপনি ঠিক করেন। প্রতিটা কাজের রেকর্ড থাকে, তাই কে কী বদলালো — সেটাও লুকানো যায় না। আপনার অনুমতি ছাড়া আপনার ব্যবসার তথ্য কারো কাছে যায় না।

সব প্রশ্নের উত্তর দেখুন →

আমার কথা বিশ্বাস করার দরকার নেই

এখনই নিজে চালিয়ে দেখুন। প্রথম মাস সম্পূর্ণ ফ্রি — কার্ড লাগে না, ভালো না লাগলে বন্ধ করে দেবেন।

Start Free

ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন — প্রথম মাস সম্পূর্ণ ফ্রি, সাথে ১০০টি ফ্রি AI উত্তর। কার্ড লাগে না।